ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
মতলব টপ নিউজ

বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ উদ্বোধন

মাদককে না বলুন মাদক ছেড়ে মাঠে আসুন” এই স্লোগানে মতলব উত্তর উপজেলার দাশের আড়ং ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইন্দুরিয়া দক্ষিণ ইসলামাবাদ গণকবরস্থান সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন সুলতানাবাদ ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম মিয়াজী।

বক্তারা বলেন, মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদককে না বলতে হবে এবং খেলাধুলাকে জীবনের অংশ করে নিতে হবে। খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শৃঙ্খলাবোধ শেখায় এবং ঐক্য গড়ে তোলে। তাই আসুন, আমরা সবাই মাদকমুক্ত সমাজ গড়ি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করি।

সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মাসুদ মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মুজিবুর রহমান ভুইয়া, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহাম্মদ রবিউল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সফিক দর্জি। প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন মোঃ মাইনুদ্দিন।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আয়োজক ছাত্রদল নেতা মোঃ সৈকত প্রধান। ধারাভাষ্যকার ছিলেন পরিচালনা মোঃ হোসেন কাজী ও রেফারি ছিলেন মোঃ আরিফ হোসেন।

খেলায় অংশগ্রহণ করে মধ্য ইসলামাবাদ প্রবাসী কল্যাণ প্রগতি একাদশ বনাম বিনন্দপুর যুব সংঘ। খেলা চলাকালীন ২-২ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ২-০ গোলে বিনন্দপুর যুব সংঘ বিজয়ী হয়।

মতলব টপ নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x