ঢাকা, ৮ জুন (সোমবার): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-কে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন মতলবের কৃতি সন্তান ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা, শুভকামনা ও সাংগঠনিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে যুবদল আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল সংগঠনে পরিণত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেতাকর্মীদের মতে, কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবুর অন্তর্ভুক্তি স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা যুবদলের কার্যক্রমকে আরও বেগবান করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।