চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে জার্সি উপহার দিয়েছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল সমর্থকদের হাতে এ জার্সি তুলে দেওয়া হয়। এ সময় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এম ইলিয়াস আলী বলেন, খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে। ফুটবলপ্রেমীদের আনন্দ ভাগাভাগি করতে এবং ক্রীড়ার প্রতি উৎসাহ বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত সমর্থকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দলীয় সমর্থনের বাইরে খেলাধুলা সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলের সমর্থকদের সমানভাবে সম্মান জানিয়ে জার্সি বিতরণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, তরুণদের খেলাধুলামুখী রাখতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং সামাজিক সম্প্রীতি জোরদারে সহায়ক ভূমিকা রাখে।