ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশ : ১৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।

উপস্থিত অতিথিরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। দেশের সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকারের এ মহতী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয়দের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

মতলব টপ নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x