ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুরুল হুদা ফয়েজী। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসলাম প্রধান, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ফরিদুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং বৃক্ষের সঠিক পরিচর্যার মাধ্যমে কর্মসূচির সফল বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

মতলব টপ নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x